× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

যারা মানুষ হত্যা করে তারাই সংখ্যালঘু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জেলার নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনকামাল।

আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় আশুতোষ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এ দেশে ধর্মীয় সম্প্রীতি থাকায় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। এ দেশঅসাম্প্রদায়িক চেতনার দেশ। ইসলাম ধর্মেও অন্য ধর্মের প্রতি অবজ্ঞা করা নিষেধ। এ দেশে সংখ্যালঘু বলে কিছু নেই।

সংখ্যালঘু তারাই যারা মানুষ হত্যা করে,সন্ত্রাস করে যারা তারাই সংখ্যালঘু।সভায় বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) জাবেদ পাটোয়ারী, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এর আগে মন্ত্রী নাসিরনগরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে এক যুবক পবিত্র কাবাঘরের ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করেন বলে অভিযোগ পাওয়া যায়। এরপরস্থানীয় লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করে।এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরের দিন নাসিরনগর সদর উত্তাল হয়ে পড়ে। এ অবস্থায় ৩০ অক্টোবর উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশ চলাকালে বেশ কয়েকটি মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।এ ঘটনার রেশ না কাটতেই গত ৫ নভেম্বর একইউপজেলায় হিন্দুদের পাঁচটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।


এ ক্যটাগরির আরো খবর..