× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নেত্রকোনায় কালী মন্দিরে আগুন

admin
হালনাগাদ: শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

নেত্রকোনা প্রতিনিধিঃ জেলার সদর উপজেলার সাতপাই নদীরপাড় এলাকায় ‘একতা সঙ্ঘ’ কালী মন্দিরে আগুন  দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় একজনকে আটক করা হয়েছে। ধাওয়া খেয়ে পালিয়ে গেছে চারজন।

আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঘটনা ঘটে।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক  অনিমেষ সরকার যিশু জানান, ভোরে মন্দিরের সামনে দিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল মিরাজ  নামের  স্থানীয় এক স্কুলছাত্র।  পথে মিরাজ   মন্দিরের  ভেতরে একজন ও বাইরে চারজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। মিরাজ তাদের কাছে কারণ জিজ্ঞাসা করলে, ওই চারজন দৌড়ে পালিয়ে যায়।

ওই সময় যিশুর বাসায় গিয়ে মিরাজ বিষয়টি জানায়। এরপর যিশু ছেলেসহ মন্দিরে যান। তখন মন্দিরে আগুন জ্বলতে দেখা যায়। পরে  স্থানীয় লোকজনের সহায়তায়  অনিমেষ একজনকে ধাওয়া করে আটক করে।

অনিমেষ জানান, আগুনে মন্দিরের বেশ ক্ষতি হয়েছে।  মন্দিরের শিবের প্রতিমার চুল, কাপড় পুড়ে গেছে। কালী প্রতিমার চূড়াও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। পুড়ে যায় মন্দিরের নিচের অংশের কাপড়।

খবর পেয়ে নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে প্রশাসনের অন্য কর্মকর্তারাও ছিলেন। পরিদর্শন শেষে পুলিশ আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় এলাকায়  উত্তেজনা বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..