× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

কালীগঞ্জে এমপি আনার হত্যা প্রচেষ্টার চাঞ্চল্যকর তথ্য ফাঁস ১৫ লাখ টাকায় হত্যা মিশনে অংশ নেয় ৮ দুর্বৃত্ত

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৪ নভেম্বর’২০১৬ঃ ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনারকে হত্যা প্রচেষ্টার চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে পড়েছে। ১৫ লাখ টাকা চুক্তিতে গত ১ নভেম্বর দিবাগত রাতে তাকে হত্যা করার মিশনে নামে আবু সাঈদ, কওসার আলী, আব্দুল আজিজ, মিলন, মাসুমসহ অজ্ঞাত আরো ৩ জনসহ মোট ৮ দুর্বৃত্ত। পুলিশ এদের মধ্যে আবু সাঈদ ও কওসার আলী গ্রেফতার করেছে। এ ঘটনায় এমপি আনোয়ারুল আজীম আনার এর পিএস আব্দুর রউফ বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং-১। তারিখ ০২/১১/২০১৬ ইং।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, গত ১ নভেম্বর দিবাগত রাতে এমপি আনার ৭নং রায়গ্রাম ইউনিয়নে নির্বাচন পরবর্তী ঘরোয়া সভা করার জন্য সেখানে যান। ঘরোয়া সভা শেষে নেতাকর্মীদের সাথে ওই রাতে তার ফেরার কথা ছিল। কিন্তু জরুরী আরো একটি প্রোগ্রাম থাকায় তিনি সেখানে থেকে যান। সাথে থাকা এমপি আনারের পিএস আব্দুর রউফসহ ৫ জন তিনটা মোটরসাইকেলে কালীগঞ্জের দিকে ফিরছিলেন।

ওই মটর সাইকেলে এমপি আনার অবস্থান করছে এমন তথ্যে পেয়ে পূর্ব থেকে খামারমুন্দিয়া গাজেম আলী দাখিল মাদ্রাসার সামনে ওত পেতে থাকা ৮ দুর্বৃত্ত অবস্থান করছিল। মটর সাইকেলে তিনটি সেখানে পৌছানো মাত্র কওসার আলী গুলি চালায়। গুলিটি লক্ষভ্রষ্ট হয়ে এমপি আনারের পিএস আব্দুর রউফ এর মাথার উপর দিয়ে চলে যায়। সে সময় তারা দাঁড়িয়ে পড়লে আবু সাঈদ তাদের উপর ২ টি বোমার বিস্ফোরণ ঘটনায়। এ সময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে অন্যান্য দুর্বৃত্তরা পালিয়ে গেলেও আবু সাঈদ ধরা পড়ে।

সে সময় আবু সাঈদ স্থানীয় চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিদের সম্মুখে দোষ স্বীকার করে যে, সে সহ মোট ৮ জন এমপি আনারকে পূর্ব পরিকল্পনা অনুযায়ি হত্যা করার জন্য সেখানে অবস্থান করছিল। মটর সাইকেলের আলো দেখে মামলার বাদি আব্দুর রউফ এর সাথে এমপি আনার আছে মনে করে কওসার  আলী বন্দুক দিয়ে এমপি আনারকে গুলি করে। সে আরো জানায়, এমপি আনারকে হত্যা মিশনে অংশ নেয়া ৮ জনকে ১৫ লাখ টাকার প্রলোভন দেখায়।

এ ঘটনার পর ২ নভেম্বর সকালে এমপি আনারের পিএস আব্দুর রউফ বাদি হয়ে কালীগঞ্জ উপজেলার ফরাসপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আবু সাঈদ ( ৪৬), ঝিনাইদহ সদর উপজেলার রাধানগর ঘোপপাড়ার মৃত কুড়ল ম-লের ছেলে ও হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসের কর্মচারী কওছার আলী (৪৫), আজিজ, মিলন, মাসুমসহ অজ্ঞাত ৩ জনসহ মোট ৮ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর  বুধবার (০২/১১/২০১৬) দুপুরে  হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসের কর্মচারী কওছার আলীকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) ইমরান আলম জানান, ১৫ লাখ টাকার মিশন নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে এমপি আনার কে হত্যা মিশনে অংশ নেয় ৮ দুর্বৃত্তরা। কিন্তু ঘটনার দিন অর্থাৎ ২ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় ফেরার পথে তিনি না থাকায় প্রাণে বেঁচে যান। ঘটনাস্থল থেকে আবু সাঈদকে গ্রেফতার করা হয়েছে এবং এমপির পিএসসহ অন্যান্যদের উপর গুলি ও বোমা হামলার আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় এমপি’র পিএস বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩ জনসহ মোট ৮ জনের নামে একটি মামলা দায়ের হয়েছে। ধৃত আসামিদের ৫ দিনের দিনের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, আবু সাঈদ ও কওছার আলী পরস্পর আত্মীয়। কওছার আলী কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসে কর্মচারী থাকা কালীন সময়ে বারবাজার ও তত্বিপুর বাজারের আদায়কৃত টোলের প্রায় ৫ লাখ টাকা আত্মসাত করে। পরে এমপি সাহেব সরকারি সেই টাকা তার কাছ থেকে আদায় করেন। এ ঘটনায় কওছার এমপির প্রতি ক্ষিপ্ত ছিল। যার কারনে তাকে হত্যা প্রচেষ্টা মিশনে ১৫ লাখ টাকার যোগান দেয় সে।

এ ব্যাপারে এমপি আনোয়ারুল আজীম আনার জানান, তাকে হত্যার উদ্দেশেই গুলি ও বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেখান থেকে সাঈদ নামের একজনকে গ্রেফতার করা হয়। প্রায় ৬/৭ মাস যাবৎ তারা আমাকে হত্যার ষড়যন্ত্র করছিল। এরাতো এত টাকার মালিক না। তাহলে এত টাকা কোথায় পেল? কারা এসব টাকার জোগান দিচ্ছে?  বিষয়টি পুলিশকে খতিয়ে দেখতে হবে।  রাজনৈতিক প্রতিপক্ষরাই আমার হত্যা প্রচেষ্টার সাথে জড়িত বলে তিনি মন্তব্য করেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনা সত্য। এ ঘটনায় এমপি’র পিএস বাদি হয়ে থানায় মামলা করেছেন। আপনি মামলার আইও এর কাছ থেকে বিস্তারিত জেনে নেন।


এ ক্যটাগরির আরো খবর..