× Banner
সর্বশেষ
সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

মহেশপুরে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ১ম প্রতিষ্ঠা বাষিকী পালিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬

মোস্তাফিজুর রহমান উজ্জল,মহেশপুর ঝিনাইদহ থেকে ঃ মহেশপুর উপজেলার খালিশপুরে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন হেড কোয়ার্টারে ৩০ পাউন্ডের একটি কেক কেটে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

আজ বৃহস্পতিাবার দুপুরে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

প্রাপ্ত সূত্রে প্রকাশ, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জসিম উদ্দিন, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আমির মজিদ ও কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক(অপারেশন) মেজর তারেক মাসুদ সরকার কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। এ উপলক্ষে ব্যাটালিয়ন অফিসে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

প্রীতিভোজে অংশ গ্রহন করেন, ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান, ঝিনাইদহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান, মহেশপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, মহেশপুর পল্লী বিদ্যুতের ডিজিএম রবিউল হক, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল খালেক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০১৫ সালের ১লা নভেম্বর ৫৮ বিজিবি’র কার্যক্রম আরম্ভ হয়।


এ ক্যটাগরির আরো খবর..