× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

বাগেরহাটে ‘নব্য জেএমবি’র ৪ সদস্য গ্রেপ্তার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬

বাগেরহাট সংবাদদাতা: জেলার সদর উপজেলার দড়াটানা সেতু এলাকায় ‘নব্য জেএমবি’র চার সদস্যকে আটক করেছে পুলিশ। পরে মামলা করে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

আজ বৃহস্পতিবার ভোরে ওই চারজনকে আটক করা হয়। গ্রেপ্তার চারজন হলেন সাতক্ষীরার গৌয়াড়েকান্দা এলাকার মাকসুদুর রহমান ওরফে তোতা মিয়া (২৪), কদমতলা কাশিপুর এলাকার মোর্শেদ আলম (২০), ইতাইগাছা এলাকার সাইফুল ইসলাম ও পিরোজপুরের নাজিরপুর এলাকার জহিরুল ইসলাম (২২)। তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে চারটি মামলা করেছে।

পুলিশের ভাষ্য, আজ ভোররাতে দড়াটানা সেতু এলাকার একটি চায়ের দোকানে সাত-আটজন অপরিচিত লোক জড়ো হওয়ার খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। ওই সময়ে নব্য জেএমবির সদস্যরা পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে পালিয়ে যেতে চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশ কৌশলে চারজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।

পুলিশ আরো জানায়, চারজনকে তাল্লাশি করে একটি রিভলবার, কয়েকটি হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম বিশ্বাসের নেতৃত্বে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বাগেরহাট মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।


এ ক্যটাগরির আরো খবর..