× Banner
সর্বশেষ
নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সিলেট মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, তথ্য গোপন ও আর্থিক দুর্নীতির অভিযোগ হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় মকবুল হোসেন মন্টু (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের ডোডাপাড়া গ্রামে বাঁশ ঝাড় থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার  করে পুলিশ।

নিহত মকবুল হোসেন মন্টু (৫৫) নারগুন ইউনিয়নের দৌলতপুর সরকারপাড়া গ্রামের প্রয়াত কলিম উদ্দীনের ছেলে। তিনি কামারের দোকানের কর্মচারী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার নারগুন ইউনিয়নে নির্বাচন শেষে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা মকবুলের বাড়িতে হামলা চালায় । এসময় তাঁরা মকবুল ও তাঁর স্ত্রী বাচ্চাই আক্তারকে মারধর করে। এক পর্যায়ে মকবুল ও তাঁর স্ত্রী দৌড়ে পালিয়ে যায়। মকবুলের পেছনে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা গিয়ে তাকে মারধর করে হত্যা করে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার এসআই রাশেদুল আলম চৌধুরী বলেন, মকবুলকে হত্যার পর বাঁশ ঝাড়ে ঝুলিয়ে দেয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..