× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: রাজধানীর উপকণ্ঠ সাভারে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।আজ মঙ্গলবার সকালে উপজেলার তেঁতুলঝোড়াইউনিয়নের হেমায়েতপুর এলাকার মেরিডিয়ান ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানায় এ বিক্ষোভ হয়।শিল্প পুলিশ সূত্রে জানা যায়, সকালে মেরিডিয়ান ফ্যাশন ওয়্যার লিমিটেডের তিন শতাধিক শ্রমিক কারখানায় প্রবেশ করে গত আগস্ট ও সেপ্টেম্বরের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, দুই মাসের বকেয়া বেতন না পাওয়ায় তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। ভাড়ার টাকা পরিশোধ করতে না পারায় তাঁদের কয়েকজনকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বাড়িওয়ালারা। বেতন না পাওয়া পর্যন্ত তাঁরা কারখানায় অবস্থান করবেন।এদিকে, বকেয়া কয়েক মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় আজ সকালে ওই পোশাক কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা।এ বিষয়ে জানতে চাইলে মেরিডিয়ান ফ্যাশন ওয়্যার লিমিটেডের  পরিচালক ওবায়দুর রহমান খান বলেন, ‘শ্রমিকদের বেতন পরিশোধ করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’সাভার শিল্প পুলিশের পরিদর্শক হারুনুররশীদ বলেন, ‘শ্রমিকদের বেতন দেওয়ার জন্য আমরা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে যাচ্ছি।’


এ ক্যটাগরির আরো খবর..