× Banner
সর্বশেষ
বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন

রিমান্ড শেষে কারাগারে ক্রিকেটার শাহাদাত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ গৃহকর্মী নির্যাতনের মামলায় তিন দিনের রিমান্ড শেষে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শাহাদাতকে মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান।

অপরদিকে, শাহাদাতের আইনজীবী কাজী মো. নজিবুল্লাহ হিরু তার জামিন আবেদন করেন। মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠোনোর আদেশ দেন। এর আগে, বৃহস্পতিবার ক্রিকেটার শাহাদাতকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেনের আদালতে আইনজীবী কাজী মো. নজিবুল্লাহ হিরুর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শাহাদাত। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাজধানীর মালিবাগে শাহাদাতের শ্বশুরবাড়ি থেকে রবিবার ভোরে তার স্ত্রী জেসমিন জাহানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান। অপরদিকে, জেসমিন জাহানের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু তার জামিন আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম ইউনুস খান তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া তিন কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দেন আদালত। গৃহকর্মী নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..