× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

ইয়েমেনে বিমান হামলায় নিহত ১৭

admin
হালনাগাদ: রবিবার, ৩০ অক্টোবর, ২০১৬

নিউজ ডেস্কঃ ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তাইজে বিমান হামলায় কমপক্ষে ১৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এ হামলা হয়।

কয়েকটি বাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তারা।

তাইজের আল-সালউ নামে যে জেলায় হামলা চালানো হয়েছে, সেখানে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের লড়াই চলছে। তাইজ ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর। যুদ্ধ শুরু হওয়ার আগে এই অঞ্চলে তিন লাখ লোকের বসবাস ছিল।

ইয়েমেনের নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানান, বিমান হামলার একটি চালানো হয় আবদুল্লাহ আবদু নামের এক ব্যক্তির বাড়িতে। ওই হামলায় একই পরিবারের ১১ জন নিহত হন।

ইয়েমেনে ক্ষমতাসীন আবদ-রাব্বু মানসুর হাদি সরকারের অনুগত এক কর্মকর্তা বলেন, সৌদি নেতৃত্বাধীন জোটের দুটি বিমান হামলায় পাশাপাশি থাকা তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুলবশত এমনটি হয়েছে।

ওই কর্মকর্তা এএফপিকে বলেন, ‘ওই বাড়িগুলোতে থাকা সবাই নিহত হয়েছেন।’ নিহত ১৭ জনের মধ্যে এক শিশু ও সাত নারী রয়েছেন বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..