× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঠাকুরগাঁওয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও ১ আসনের সংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগ কমিটির প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন । এছাড়ও বক্তব্য দেন, পুলিশ সুপার ফাহাত আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।

ফাইনালে খেলায় পারখুপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে রাণীশংকৈল উপজেলার ভান্ডারা সরকারি বিদ্যালয়কে পরাজিত করে এবং বালিয়াডাঙ্গী উপজেলার দিশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে পীরগঞ্জ উপজেলার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।


এ ক্যটাগরির আরো খবর..