× Banner
সর্বশেষ
আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প

মেহেরপুরে গ্রাম পুলিশের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুরঃ স্থানীয় সরকার মন্ত্রণালয়াধীন ইউনিয়ন পরিষদের স্থানীয় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য গ্রাম পুলিশদের ৪র্থ শ্রেণীর কর্মচারিদের ন্যায় সমস্কেল, অবসরকালীন ভাতা, পুলিশ ও অনছার বাহিনীদের ন্যায় রেশনিং ব্যবস্থা কার্যকর করা এবং গ্রাম পুলিশ বাহিনীর চাকুরীর বিধিমালা সংশোধনের দাবিতে মৌন মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়ন মেহেরপুর জেলা শাখা ।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম ও সাধারন সম্পাদক সহিদুল ইসলামের নেতৃত্বে সদর থানা মোড় থেকে একটি মৌন মিছিল বের হয়ে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করে এবং জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেন তারা।

এ সময় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারি ইউনিয়নের কেন্দ্রীয় কমিাটর ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, মেহেরপুর জেলা শাখার উপদেষ্টা আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ সহ জেলার গ্রাম পুলিশেরা মানববন্ধনে অংশ গ্রহন করেন।


এ ক্যটাগরির আরো খবর..