× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

পাটকেলঘাটা ওসিএলডি’র কোটি টাকা ঘুষ বানিজ্যের খবর প্রকাশে গাত্রদাহ শুরু

admin
হালনাগাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি  ॥ পাটকেলঘাটার দুর্নিতিপরায়ণ ওসিএলএসডি তৈয়েবুর রহমানের বিরুদ্ধে চলমান খাদ্যবান্ধব কর্মসূচির চাল সরবরাহে ওজনে কম দেয়া, বোরো ধান ও গম সংগ্রহে কোটি টাকার ঘুষ বানিজ্যের তথ্যভিত্তিক সংবাদ প্রকাশিত হওয়ায় গাত্রদাহ শুরু হয়েছে।

গত ৩ দিনে তার সীমাহীন ঘুষ বানিজ্য, চাল সরবরাহে দুর্নিতি, ক্ষমতার অপব্যবহারের ধারাবাহিক সংবাদ স্থানীয় এবং আঞ্চলিক পত্রিকায় প্রকাশ হওয়ায় দুর্নিতিবাজ ঐ কর্মকর্তা নানামহলে দৌড়ঝাপ শুরু করেছেন। সাংবাদিকদের ডেকে ভূল তথ্য দিয়ে দু’একটি পত্রিকায় অসত্য সংবাদ পরিবেশন করিয়ে নিজের অপকর্ম ঢাকতে মরিয়া হয়ে উঠেছেন। তার কর্মকান্ডকে স্বচ্ছতা, রেশনিং ব্যবস্থা চালূ করার যে দাবি করেছেন তা নিছক ভূতের মুখে রাম নামের মতো।

সম্প্রতি তার অপকর্মের শিকার খাদ্যবান্ধব কর্মসূচির অধীন নিয়োগকৃত ডিলার উপকারভোগীদের মধ্যে বিতরণের পর কম পড়া চাল কেউ বাজার থেকে আবার কেউ বাড়ি থেকে পুরণ করেছেন। এদিকে সদ্য সম্পন্ন হওয়া বোরো ধান ও গম সংগ্রহে সীমাহীন অনিয়ম দুর্নিতির মাধ্যমে কোটি টাকার ঘুষ বানিজ্যে প্রকৃত কৃষকরা বঞ্চিত হয়েছে। বর্তমান সরকার প্রান্তিক পর্যায়ের কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা ও কৃষি উৎপাদনে সাফল্য সৃষ্টি করতে সরকারি খাদ্যগুদামে ধান ও গম ন্যায্য মুল্যে ক্রয়ের ঘোষণা দিলেও দুর্নিতিবাজ এ কর্মকর্তা ঘুষ দুর্নিতি মহোৎসবে মেতে উঠেছেন। অর্ধশত বঞ্চিত কৃষকদের সঙ্গে কথা হলে সকলের অভিযোগ যেসব ব্যক্তির নামে ধান সংগ্রহ করা হয়েছে তারা আদৌ ধান চাষে সম্পৃক্ত নন। অথচ তাদের নামে ব্যাংক একাউন্ট খুলে অর্থ ছাড় করা হয়েছে।

তথ্যানুসন্ধান করে জানা গেছে, যাদের নামে ধান সংগ্রহ করা হয়েছে তাদের ব্যাংক একাউন্টে টিপ স্বাক্ষর থাকলেও খাদ্যগুদাম থেকে (ডবুøকিউএসসি) অর্থ ছাড় করার সময় সই স্বাক্ষর নেয়া হয়েছে। যা উর্দ্ধতন কতৃপক্ষের তদন্তে প্রমাণিত হবে। অন্যদিকে এ মৌসুমে ৪৩১ মেঃ টন গম প্রকৃত চাষীদের কাছ থেকে সংগ্রহে সরকারি নির্দেশনা থাকলেও এ কর্মকর্তা ভিন্ন জেলার এক ব্যবসায়ির মাধ্যমে উত্তর বঙ্গ থেকে আমদানি করা গম সংগ্রহ করেন।

এতে তিনি ১৩ লাখ টাকার ঘুষ বানিজ্য করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক পাটকেলঘাটার খাদ্যশস্য ব্যবসায়ী সিন্ডিকেটের এক সদস্য এ প্রতিনিধিকে জানান। এছাড়া তার বিরুদ্ধে টিআর, কাবিখা, জিআর, ভিজিডি, ভিজিএফ সহ সব ধরনের সরকারি বরাদ্দের চাল ও গম খাদ্য গুদাম থেকে সরবরাহের সময় ওজনে কম ও উৎকোচ নিয়ে থাকেন। উপজেলার বঞ্চিত কৃষক ও ভূক্তভোগী চাল বিতরণকারী ডিলাররা দুর্নিতিবাজ কর্মকর্তার ঘুষ দুর্নিতি তদন্তপূর্বক কর্তৃপক্ষের নিকট শাস্তির দাবি জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..