× Banner
সর্বশেষ
১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আগৈলঝাড়ায় গৃহবধুকে ধর্ষনের চেষ্টা। থানায় মামলা, আসামী গ্রেফতার

admin
হালনাগাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। মামলা করে গৃহবধু নিরাপত্তাহীনতায় ভুগছে।

গৃহবধুর অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের নাঘিরপাড় গ্রামের পরিমল ঘরামী ঢাকায় বেসরকারী একটি প্রতিষ্ঠানে চাকুরী করেন। বাড়িতে তার স্ত্রী পুম্প বিশ্বাস ও দুই সন্তান বসবাস করছেন। পরিমল বাড়িতে না থাকার সুবাধে একই বাড়ির মৃত লাল মোহন ঘরামীর ছেলে বিধান ঘরামী প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতো। এতে ওই গৃহবধু সারা না দেয়ায় রোববার দুপুরে ঘরে একা পেয়ে বিধান তাকে ধর্ষনের চেষ্টা করে। তার চিতৎকারে পাশের ঘরের বিবেক ঘরামীর স্ত্রী উষা রানী এসে তাকে উদ্ধার করে।

রোববার রাতে ওই পুম্প বিশ্বাস বাদী হয়ে ধর্ষনের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেন,যার নং-৭(২৩-১০-২০১৬)। ওই মামলার আসামী বিধান ঘরামীকে রাতেই পুলিশ এসআই আ.হক গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে গতকাল সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।

মামলা প্রত্যাহারের জন্য ওই গৃহবধুকে স্থানীয় প্রভাবশালীরা চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন। নিরাপত্তার জন্য গৃহবধু স্বামীর বাড়ি থেকে সন্তান নিয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..