× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

মনিরামপুরে ভিক্ষুকের তালিকায় আওয়ামীলীগ নেতার নাম!

admin
হালনাগাদ: সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

যশোর অফিসঃ যশোরের মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হানেফ গাজীর নাম উঠেছে ভিক্ষুকের তালিকায়। যশোর জেলা প্রশাসন থেকে প্রস্তুত করা ভিখারিদের তালিকায় ওই নেতার নাম দেখা গেছে। প্রথমে বিষয়টি নিয়ে নানা কথা উঠলেও হানেফ গাজী বললেন, নিজেই ভিখারির তালিকায় নাম উঠানোর কথা স্বীকার করেছেন। এই আওয়ামী নেতার পাশাপাশি ওই ওয়ার্ডে আরো কয়েক আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মীর নাম ভিখারির তালিকায় উঠেছে। অথচ খোদ শাসক দলের স্থানীয় নেতারা অভিযোগ করছেন, প্রকৃত ভিখারিদের অনেকের নামই বাদ গেছে।

সম্প্রতি খুলনা বিভাগকে ভিখারিমুক্ত করার ঘোষণা দেন বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ। সেই অনুযায়ী ভিখারিদের তালিকা চাওয়া হয় বিভাগের সব জেলা-উপজেলা থেকে। লক্ষ্য, ভিখারিদের পুনর্বাসন করা। দুইদিন আগে বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে নড়াইল জেলাকে ভিখারিমুক্ত ঘোষণা করেছেন। মণিরামপুর উপজেলা প্রশাসন ১৭টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার ৮৭১ জন ভিখারির তালিকা প্রস্তুত করে। তার মধ্যে খেদাপাড়া ইউনিয়নের তালিকায় রয়েছে ৯৭ জনের নাম।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান নিজ ফেসবুক ওয়ালে ভিখারিদের নামের তালিকা প্রকাশ করেন। প্রকাশিত তালিকায় দেখা গেছে, জালালপুর গ্রামের একই পরিবারের তিন ব্যক্তির নাম তালিকায় স্থান পেয়েছে। এরা হলেন, ওই গ্রামের হানেফ আলী গাজী, কামরুল এবং ইসহাক গাজীর স্ত্রী রাবেয়া খাতুন। উল্লেখ করা হয়েছে, ‘এই তিনজন প্রয়োজনে ভিক্ষা করেন’। হানেফ গাজী, কামরুল ও ইসহাক সম্পর্কে চাচা-ভাইপো। হানেফ গাজী খেদাপাড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি তার ওয়ার্ড থেকে মেম্বর প্রার্থী হিসেবে একবার নির্বাচনও করেছেন। তার দুই ছেলে রেজাউল ও আমিনুর বিদেশে থাকেন। আর ইসহাক একই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। পারিবারিকভাবে তিনি সচ্ছল। তার স্ত্রী রাবেয়া গৃহিণী। কামরুল যুবলীগ কর্মী। জালালপুর বাজারে তার একটি দোকান আছে। খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক জিন্নাহ ওই তিনজনের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..