× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

মা-ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ দিনের সফলতা

admin
হালনাগাদ: শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ মা-ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম ১০ দিনে ব্যাপক সফলতা পেয়েছে শরীয়তপুরের পুলিশ বিভাগ। অভিযান অমান্য করে যে সকল জেলে মাছ ধরতে পদ্মায় যাচ্ছে তাদের আইনের আওতায় আনা হয়েছে। জাল, নৌকা জব্দ, জেলেদের আটক সহ জেল ও জরিমানা করা হচ্ছে। ধ্বংস করা হয়েছে জাল।

শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর থেকে মা-ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। অভিযান অমান্য করে যে সকল জেলেরা পদ্মায় মা-ইলিশ ধরে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল-জরিমানা করেছে। মা-ইলিশ ধরার অপরাধে এ পর্যন্ত ১০০টি ফৌজদারী মামলা হয়েছে। ৬৩টি ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৭৫ জন জেলেকে ৩ লক্ষ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৫৭ জন জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। ৭ লক্ষ ১৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শুক্রবার জাজিরার পদ্মা নদী এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার শাওন। অভিযানে সহায়তা করেন জেলা ট্রাফিক পরিদর্শক মোঃ বজলুর রহমান, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান, জাজিরা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এনামুল হকসহ পুলিশের একটি দল। অভিযানে জব্দকৃত জাল শনিবার দুপুরে পালং মডেল থানায় পুড়িয়ে ধ্বংস করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..