× Banner
সর্বশেষ
ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার 

দেবোত্তর প্রতিষ্টানের সরকারী টিউবওয়েল তুলে নিজের বাড়ীতে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ বাহুবলে দেবোত্তর প্রতিষ্টানের  সরকারী টিউবওয়েল  তুলে নিজের বাড়ীতে নেওয়ার কারনে এলাকার অন্যান্য লোকজনের মাঝে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে বাহুবলের মোদাহরবাদ গ্রামবাসীর পক্ষে অতুল চন্দ্র দেব বাদী হয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানাযায়, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মোদাহরবাদ গ্রামে দেবোত্তর স্থানে সরকারীভাবে  একটি টিউবওয়েল স্থাপন করা হয়।  ঐ ধর্মীয় প্রতিষ্টানে আসা শত শত ভক্তবৃন্দ  টিউবওয়েল থেকে পানি পান করতো। কিন্তু পাশ্ববর্তী বাড়ীর মৃত নগেন্দ্র দেবের পুত্র ক্ষিতেন চন্দ্র দেব কাউকে কিছু না বলে জোর পূর্বক টিউবওয়েলটি নিজের বাড়ীর পাশে নিয়ে যান। এতে করে ঐ দেবোত্তর মন্দিরে আসা ভক্তবৃন্দরা পানিয় জল পান করা থেকে বঞ্চিত হন। এ সময় গ্রামবাসী জোরালো আপত্তি জানালেও তিনি কর্নপাত না করে তার বাড়ীতেই বহাল রাখেন।

এ ব্যাপারে একই গ্রামের অতুল চন্দ্র দেব গ্রামবাসীর পক্ষে ঐ টিউবওয়েলটি পূর্বের দেবোত্তর স্থানে স্থাপনের জন্য হবিগঞ্জ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পেক্ষিতে হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও উপ-সাচব মোহাম্মদ আব্দুর রউফ ৪৯৯(২) স্মারকে চলতি বছরের ১০ জুলাই টিউবওয়েলটি পূর্বের স্থানে স্থাপনে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন। কিন্তু কে শোনে কার কথা। এতে কোন কর্নপাত না করে এখন পর্যন্ত বহাল তবিয়তে রয়েছেন।  যার ফলে এলাকার ভক্তবৃন্দদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা  দিয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসেনের সুদৃষ্টি কামনা করছেন গ্রামবাসী।


এ ক্যটাগরির আরো খবর..