× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

কালীগঞ্জে তিন ব্যক্তির উপর বোমা হামলা

admin
হালনাগাদ: বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৯ অক্টোবর’২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জে আব্দুল হাই মিন্টু, তার ভাইপো ও মঞ্জুরুল আহসান খোকা নামের  তিন ব্যক্তির উপর বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ওই তিন ব্যক্তি সামান্য আহত হয়।

মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে শহরের নলডাঙ্গা রোডে এ বোমা হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করার কথা স্বীকার করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম। এ ঘটনায় জিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আব্দুল হাই মিন্টু জানান, নলডাঙ্গা রোডের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতে তিনি তার ভাইপো ও মঞ্জরুল আহসান খোকাকে সাথে নিয়ে মটর সাইকেলে যোগে পাইকপাড়া গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে নলডাঙ্গা রোডের মন্দিরের নিকটে পৌছালে তাদের উপর একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে তিন ব্যক্তিই সামান্য আহত হয়। এ ঘটনায় তিনি থানায় একটি এজাহার দায়ের করেছেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, নলডাঙ্গা রোডে তিন ব্যক্তির উপর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে থেকে কিছু আলামতও উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পাইকপাড়া গ্রামের দরবেশ আলী ছেলে জিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি আরো যাচাই বাছাই করে দেখা হচ্ছে। যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..