× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

ডাকাতির মামলায় স্বর্ণসহ আটক ৭ জেএমবি সদস্য ৬ দিনের রিমান্ডে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬

অসিত কুমার ঘোষ (বাবু) ঃ রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ৬৭ কেজি স্বর্ণসহ আটক ৭ জেএমবি সদস্যের একটি ডাকাতির মামলায় ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট খুরশিদ আলম এ রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম প্রত্যেক আসামী ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ডকৃতরা হলেন, মোঃ কাশেম ওরফে কাউছার ওরফে কাশু (২০), নাজমুল হাসান ওরফে নয়ন ওরফে নরেশ (২৩), মোঃ রাশেদ (২৭), মোঃ সেন্টু হাওলাদার (২৬), মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে শুভ্র ওরফে আকাশ (২০),  মোঃ আবদুল বাছেদ (২২) ও মোঃ জুয়েল সরকার ওরফে সোহরাব ওরফে সরকার (৩২)।

গত সোমবার রাতে তেজগাঁও এলাকা থেকে এদের ৬৭ কেজি স্বর্ণালংকারসহ আটক করে কাউন্টার টেরোরিজম ইউনিট। আটকের সময় তাদের কাছে স্বর্ণ ছাড়াও চারটি পিন্তল, ছয়টি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি, ছয় লাখ টাকা, টেলিভিশন ও ল্যাপটপ উদ্ধার হয়। পরে তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..