× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

হাবিব-উন-নবী খান সোহেলের রিমান্ড আবেদন না-মঞ্জুর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬

অসিত কুমার ঘোষ (বাবু) ঃ মতিঝিল থানার নাশকতার একটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের রিমান্ড আবেদন না-মঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আহসান হাবীব দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। ডিবি পুলিশের এসআই আনোয়ার হোসেন খান গত ১০ অক্টোবর আসামীর রিমান্ড আবেদন করেন। মঙ্গলবার রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। হাবিব-উন-নবী খান সোহেলের পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করে শুনানি করেন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালমা হাই টুনি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ৭ দিনের মধ্যে ৩ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। সোহেল গত ৯ অক্টোবর রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার ৪০টি মামলায় আদালতে আত্মসমর্পন করলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিমান্ড আবেদন করা মামলাটি ২০১৫ সালে ৫ জানুয়ারি বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে মতিঝিল থানাধীন এজিবি কলোনীস্থ বায়তুল মামুর জামে মসজিদের সামনে নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..