× Banner
সর্বশেষ
জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক বাবরি মসজিদ তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মনমোহন সিং লিবারহানের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবার ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বাংলাদেশ-বিশ্বব্যাংক সম্পর্ক নতুন উচ্চতায়

admin
হালনাগাদ: শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬

নিউজ ডেস্কঃ আগামীকাল বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের ঢাকা সফরের মধ্য দিয়ে সংস্থাটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশা করছে সরকার।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আগামীকাল রোববার ঢাকায় পৌঁছাবেন। তিনদিনের সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্বব্যাংক-প্রধানের বাংলাদেশ সফরের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এটি আমাদের জন্য একটি বড় উৎসব। আশা করি, তাঁর এই সফরের মাধ্যমে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।’

বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা প্রতিনিয়ত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে সহজ শর্তে বিশ্বব্যাংকের সহায়তা পেয়ে আসছি এবং বৈশ্বিক অন্যান্য সংস্থার তুলনায় বিশ্বব্যাংকের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি সহায়তা পেয়েছি।’

অর্থমন্ত্রী বলেন, ‘আশা করছি এবার আমরা ৭৫ বিলিয়ন মার্কিন ডলারের নতুন প্রতিশ্রুতি পাব, যা চলতি ৫২ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতির চেয়ে বেশি।’ চলতি বছর বিশ্বব্যাংকের কাছ থেকে বাংলাদেশ ১ দশমিক ২ বিলিয়ন ডলারের মঞ্জুরি সহায়তা পাচ্ছে বলে তিনি জানান।

অর্থমন্ত্রী গত ৬ থেকে ৯ অক্টোবর ওয়াশিংটনে অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভায় যোগ দেন।

এই গ্রুপ সভার আলোচনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সংক্রান্ত অধিকাংশ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং অমীমাংসিত কোনো বিষয় আর নেই। আমরা বিশ্বব্যাংকের সঙ্গে অধিকাংশ বিষয়ের মীমাংসা করেছি এবং আশা করছি আগামীদিনে আরো অগ্রসর হতে পারব।’

এদিকে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের ঢাকা সফর প্রাক্কালে আবাসিক কার্যালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এই সফরের মূল উদ্দেশ্য হলো- সুশাসন ও বিনিয়োগ পরিবেশের অগ্রগতির মধ্য দিয়ে বাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

দারিদ্র্য বিমোচন বিশেষ করে হতদারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের সাফল্যে অভিভূত বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট। তাই সরেজমিনে বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নেন নিজের আগ্রহে। আর উপলক্ষ হিসেবে বেছে নিয়েছেন আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসকে। আগামী ১৭ অক্টোবর আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস।

দেশ স্বাধীন হওয়ার পর জিম ইয়ং কিম হবেন বিশ্বব্যাংকের পঞ্চম প্রেসিডেন্ট যিনি বাংলাদেশ সফরে আসছেন। এর আগে সর্বশেষ ২০০৭ সালের নভেম্বর তৎকালীন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট বি জোয়েলিক দুদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন।

দক্ষিণ কোরীয় বংশোদ্ভূত আমেরিকার নাগরিক জিম ইয়ং কিম ২০১২ সালের ১ জুলাই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নিযুক্ত হন।


এ ক্যটাগরির আরো খবর..