× Banner
সর্বশেষ
পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

পাটকেলঘাটায় নবজাতক কন্যা শিশু উদ্ধার

admin
হালনাগাদ: বুধবার, ১২ অক্টোবর, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ পাটকেলঘাটার ওভার ব্রীজ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে সদ্য নবজাতক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সময় নাভী দিয়ে রক্তক্ষরণ হলেও চিকিৎসা শেষে বর্তমানে শিশুটি সুস্থ।

জানা যায়, বুধবার দুপুর ২ টার দিকে পাটকেলঘাটার ওভার ব্রীজের নিচে কে বা কারা বাচ্চাটি ফেলে রেখে যায়। এসময় স্থানীয় পথচারীরা থানা পুলিশকে খবর দিলে বাচ্চাটি উদ্ধার করে পাটকেলঘাটা লোকনাথ নার্সিং হোমে ভর্তি করে।

লোকনাথ নার্সিং হোমের পরিচালক পুলক কুমার পাল জানান, সদ্যজাত কন্যা শিশুটি ২/১ দিন পুর্বে ভূমিষ্ট হয়েছে।  চিকিৎসার পূর্ব মুহুর্তে নাভী দিয়ে রক্তক্ষরণ হলেও বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত।

পাটকেলঘাটা থানার কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, খবর পেয়ে নবজাতক শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে শিশুটির এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে আশপাশের অনেকেই নবজাতকের দায়ভার গ্রহণ করতে ইচ্ছুক।


এ ক্যটাগরির আরো খবর..