× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ফরিদপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কামারখালী নাট মন্দির পরিদর্শন

admin
হালনাগাদ: সোমবার, ১০ অক্টোবর, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার মধ্যে কামারখালী ইউনিয়নে কামারখালী বাজারস্থ নাট মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গা পূজা। গতকাল সোমবার বিকালে ফরিদপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুর রহমান কামারখালী বাজার নাট মন্দিরে দূর্গা পূজা পরিদর্শন করেন।

এসময় সঙ্গে ছিলেন মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহল আমিন, এস.আই মোঃ তরিকুল ইসলাম, এস.আই মোঃ মোস্তফা কামাল সহ পুলিশ ফোর্স প্রমূখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) কামারখালী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি এম.এ মান্নান মন্নু, কামারখালী বাজার বনিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম (মুরাদ), মধুখালী উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বীরমুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হক, সোনালী ব্যাংক অফিসার বাবু তরুন কুমার চৌধুরী সহ কামারখালী ইউনিয়ন পরিষদের ইউ.পি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। সবশেষে সহকারী পুলিশ সুপার বলেন আপনাদের মন্দিরে দূর্গা পূজা উপলক্ষে কোন বিশৃংখলা ঘটলে তাৎক্ষনিক আমাদেরকে জানাবেন আমরা যতদ্রুত সম্ভব শত্রুকে মোকাবেলা করবো এবং সবার সাথে পরিচয় হয়ে মন্দির ত্যাগ করেন।

অবশেষে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) তার দলের নেতাকর্মী ও পরিষদের সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে কামারখালী ইউনিয়নের সকল মন্দিরে শারদীয় দূর্গা পূজা পরিদর্শন ও সকলের সাথে কুশল বিনিময় করেন।


এ ক্যটাগরির আরো খবর..