× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে আজ ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক

আশাশুনিতে আ’লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

গোপাল কুমার, আশাশুনি ব্যুরোঃ আশাশুনিতে উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোস্তাকিমের বিরুদ্ধে ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি বিপ্লব কতিপয় বিপদগামী ছাত্রদের সহযোগিতায়  ষড়যন্ত্রমূলক অহেতুক কুশপুত্তলিকা দাহ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা সদরে একটি বিশাল মিছিল বের করে বিভিন্ন  সড়ক প্রদক্ষিন শেষে জনতা ব্যাংক মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। আ’লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে ও যুবলীগ নেতা সাহেবালীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবুহেনা সাকিল, ম. মোনায়েম হোসেন, সম সেলিম রেজা মিলন, আলমগীর আলম লিটন, কৃষক লীগ আহবায়ক ও সাবেক চেয়ারম্যান সম সেলিম রেজা, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাহেব আলী, সম্পাদক সোহরাব হোসেন, যুবলীগের যুগ্ম-আহবায়ক মহিতুর রহমান, মেম্বর আঙ্গুর হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুস সামাদ বাচ্চু, ছাত্রলীগ নেতা তৈবার রহমান, আছমাউল, চঞ্চাল প্রমূখ।

সমাবেশে বক্তাগন মাদরাসা পড়–য়া সাবেক জামাত-শিবির নেতা বর্তমানে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রসুল বিপ্লব সংখ্যালঘু সম্প্রদায়ের ভোগ দখলিয় সম্পত্তি ক্ষমতার দাপট দেখিয়ে নিজের বোনের নামে ৩ একর ইজারা স্থগিতাদেশকৃত সম্পত্তি জোরপূর্বক জবর-দখল সহ হুমকি ধামকি দেওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় রোববার ফাইদা লোটার জন্য একটি কুচক্রী স্বার্থেন্বেষী মহলের ইন্দনে ষড়যন্ত্রমুলকভাবে অহেতুক সাতক্ষীরার ছাত্রলীগ থেকে বহিস্কৃত ও কিছু বিপথগামী

ছাত্রদের সহযোগিতায় বিপ্লব আশাশুনি উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিমের জনপ্রিয়তা ও সন্মান হানি করার লক্ষ্যে তার কুশপুত্তলিকা দাহ করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। সাথে সাথে বক্তাগন এহেন জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও গোলাম রসুল বিপ্লবকে ছাত্রলীগের কেন্দ্রীয় পথ থেকে অব্যহতি সহ বহিস্কার করার আবেদন জানান।

এদিকে, উপজেলার বুধহাটা বাজারে ইউপি চেয়ারম্যান আবম মোছাদ্দেকের নেতৃত্বে ওই দিন বিকালে ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে অনুরুপ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..