× Banner
সর্বশেষ
জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা

গোলাপগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় আহত গৃহবধু মারা গেছেন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় আহত হওয়া গৃহবধু ছালেহা বেগম মারা গেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে রোববার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আমুড়া ইউনিয়নের ভূইয়ারপাড়া নামক স্থানে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে ঐ  গ্রামের কাতার প্রবাসী আলা উদ্দিন আলাই ও স্ত্রী ছালেহা বেগম দাড়ালে একটি মোটর সাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে গৃহবধু ছালেহা বেগম গুরুতর গুরুতর আহত হলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।২ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে রোববার তার মৃত্যু হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অসি একে,এম ফজলুল হক শিবলি এ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ছালেহা বেগমের স্বামী আলা উদ্দিন বাদী হয়ে আমুড়া নয়াটুল গ্রামের মোটর সাইকেল চালক তাজিম আলীর পুত্র রেহাদ আহমদ ও একই এলাকার আব্দুস সত্তারের পুত্র সাইফুল ইসলামকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..