× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

নবীগঞ্জে জন্ম সনদ জাল করে বাল্য বিবাহ পড়ানোর অপরাধে এক কাজীকে ১৫ দিনের জেল দিলেন ভ্রাম্যমান আদালত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জে জন্ম সনদ জালিয়াতির মাধ্যমে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের বিয়ে পড়াতে গিয়ে ফেঁসে গেলেন কাজী মাওলানা আঃ মালিক।

গতকাল সোমবার বিকেলে  বাল্য বিবাহ নিরোধ আইনে উক্ত কাজীকে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক তাজিনা সারোয়ার। সাজাপ্রাপ্ত কাজী মাওলানা আঃ মালিক উপজেলার দীঘলবাক ইউপির চরগাঁও গ্রামের মৃত মোঃ তোতা মিয়ার ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, জগন্নাতপুর উপজেলার বিবিয়ানা শান্তিগঞ্জ এলাকার আব্দুল কাইয়ুমের অপ্রাপ্ত বয়স্ক ছেলের সাথে একই এলাকার জুবেল মিয়ার কিশোরী কন্যা সুরমা বেগমের বিয়ে কাবিন রেজিষ্ট্রারী করান কাজী মাওলানা আঃ মালিক। এ বিয়ের পড়াতে বর কনে উভয়ের জন্ম সনদ জাল করা হয়।

৩ লক্ষ টাকা কাবিন করে উক্ত বিবাহ কার্য সম্পন্ন হয়। গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত একদল পুলিশ নিয়ে ইনাতগঞ্জ বাজারস্থ কাজীর কার্যালয়ে গিয়ে রেজিষ্ট্রারী খাতা পর্যালোচনা করে কাজীকে আটক করে নিয়ে আসেন। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত কাজীকে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৫ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার। ভ্রাম্যমান আদালতের অভিযানে সহযোগীত


এ ক্যটাগরির আরো খবর..