× Banner
সর্বশেষ
মাদ্রাসাছাত্রীকে দোকানে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশে ইতালির নামি ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী

প্যারিসে কার্দাশিয়ানকে জিম্মি বন্দুক ঠেকিয়ে

admin
হালনাগাদ: সোমবার, ৩ অক্টোবর, ২০১৬

বিনোদন ডেস্ক: অভিনেত্রী কিম কার্দাশিয়ানকে বন্দুক ঠেকিয়ে জিম্মি করে মুখোশ পরা দুই অস্ত্রধারী।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) ফ্রান্সের রাজধানী প্যারিসে এ ঘটনা ঘটে। পুলিশের পোশাক এবং মুখোশ পরে দুজন অস্ত্রধারী তাকে হোটেল কক্ষে জিম্মি করে বলে জানা গেছে। তবে এখন তিনি মুক্ত। প্যারিস পুলিশের ধারণা, ডাকাতির জন্য তাকে জিম্মি করা হয়।

মার্কিন নাগরিক কিম কার্দাশিয়ানের মুখপাত্র ইনা ট্রেসিয়োকাসের এক বিবৃতির বরাত দিয়ে সিএনএন এক খবরে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘কার্দাশিয়ান মর্মাহত কিন্তু শারীরিকভাবে অক্ষত আছেন।’

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মিডোস ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করছিলেন কার্দাশিয়ানের স্বামী কেনি ওয়েস্ট। কার্দাশিয়ানের পরিস্থিতির খবর পেয়ে অনুষ্ঠানের মাঝপথে মঞ্চ ত্যাগ করেন কেনি ওয়েস্ট। তবে তখন শ্রোতাদের ঘটনার কথা জানাননি তিনি। পারিবারিক কারণ দেখিয়ে তিনি অনুষ্ঠান শেষ না করেই চলে আসেন। এ নিয়ে দর্শক-শ্রোতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

কার্দাশিয়ানকে ঘিরে একটি ডাকাতির ঘটনার কথা নিশ্চিত করেছে প্যারিস পুলিশ। তারা জানিয়েছে, তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে বর্তমানে প্যারিসে অবস্থান করছেন ৩৫ বছর বয়সি মার্কিন রিয়েলিটি তারকা কার্দাশিয়ান। সঙ্গে আছেন তার মা ক্রিস জিনার এবং বোন কিন্দাল জিনার। শিগগির তারা প্যারিস ত্যাগ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..