স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কানাডা এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সফর নিয়ে আগামীকাল রবিবার সংবাদ সম্মেলন করবেন।
আজ শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আগামীকাল রোববার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে গতকাল শুক্রবার ঢাকা পৌঁছান। এ সময় তাঁকে বিপুল অভ্যর্থনা দেওয়া হয়।
উত্তর আমেরিকার দেশ দুটি সফরে শেখ হাসিনা গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন। সফরের প্রথম পর্যায়ে তিনি ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর কানাডা সফর করেন। পরে প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে শরণার্থী ও অভিবাসন সংক্রান্ত উচ্চপর্যায়ের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন।