× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

নবীগঞ্জে গভীর রাতে ঘুমন্ত যুবকের প্রাণ নাশের চেষ্টা

admin
হালনাগাদ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি া॥ নবীগঞ্জ শহরতলীর পূর্বতিমিরপুর গ্রামে গভীর রাতে বসত ঘরে ঘুমন্ত যুবকের প্রাণনাশের চেষ্টার খবর পাওয়া গেছে। স্থানীয় জনতা পশ্চিম তিমিরপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে জীবন মিয়াকে আটক করে নবীগঞ্জ পুলিশে খবর দেয়। নবীগঞ্জ থানার এস আই রাসেল তাকে গ্রেফতার করে থানা হাজতে আটক করেছে।

জানা যায়, শুক্রবার ৩০সেপ্টেম্বর রাত অনুমান ৩টায় পৃর্ব শত্রুতার জের ধরে পৌরসভার পূর্বতিমিরপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে সাকিন আহমদের ঘরে ২/৩ জনের একদল দূর্বৃত্ত নির্মানাধীন ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকে। ঘরে ঢুকে জীবন মিয়া গৃহকর্তার ছেলে সাকিন আহমদকে হত্যার উদ্দেশ্যে হাতে থাকা স্কু ডাইভার দিয়ে আঘাত করে।

সাকিন আহমদ দূর্বৃত্ত জীবন মিয়াকে কে ঝাপটে ধরলে সেলিম মিয়া, বাচ্চু মিয়া জীবনকে ছাড়াতে সাকিন মিয়াকে মারধোর শুরু করে। সাকিন আহমদ জীবন মিয়াকে ঝাপটে ধরে পুকুরের পানিতে পড়ে যায়। সাকিন আহমদের শোর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে সেলিম ও বাচ্চু নামের ২ জন পালিয়ে যায়। আটককৃত জীবন স্থানীয় জনতার উপস্থিতিতে(যা মোবাইল রেকর্ডে ধারণকৃত) জানায়, সেলিম মিয়া,বাচ্চু তাকে ভাড়ায় আনে। ঘরে ঢুকে জীবন সাকিন আহমদ দেখে সেলিমকে জানায় সাকিন আহমদ তার পরিচিত তাকে খুন করতে পারবে না। তখন সেলিম জীবনকে বলে স্কু ডাইভার দিয়ে সাকিনকে ঘাই মেরে মোবাইলটি নিয়ে আসো। তোমাকে ৫ হাজার টাকা দেবো। কথামতো মোবাইলটি জীবন মিয়া সেলিম মিয়ার কাছে মোবাইল দেয়।

সাকিন আহমদ জানায়, প্রতিবেশী জামির হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারপিট করতো। জামিরের স্ত্রী মারপিট খেয়ে আমার বাড়ীতে আশ্রয় নিলে তার পিত্রালয়ের লোকজন তাকে নিয়ে যায়। এনিয়ে জামির হোসেন ও তার ভাই সেলিম মিয়া আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। সাকিন আহমদ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..