× Banner
সর্বশেষ
সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন  ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কোন স্তরের সিগারেটের দাম কত বাড়ল জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার লক্ষে ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইসলাম প্লাজাস্থ জেলা কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি আলহাজ হোসেন আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশারফুল আলম।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সহ সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা হাফিজ উদ্দীন, বিশিষ্ট আলেমেদীন মাওলানা জামাল উদ্দীন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সারাফাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সেক্রেটারী মো. মতিউর রহমান বায়েজিদ।

উল্লেখ্য, প্রশিক্ষণে ঠাকুরগাঁও সদর উপজেলা, উপজেলার প্রায় শতাধিক কর্মী প্রশিক্ষণ গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..