× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

খুনী শনাক্তে ব্যর্থতার দায় সরকারের

admin
হালনাগাদ: শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বিদেশী দুই নাগরকি হত্যাকান্ড দেশের ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো ঘটনা। আর এই হত্যাকান্ডের পর খুনীদের শনাক্ত করতে না পারার ব্যর্থতা অবশ্যই সরকারকে নিতে হবে। পরপর দুই বিদেশী নাগরিক হত্যার ঘটনা প্রসঙ্গে এমনটাই মন্তব্য করেছেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার দুপুরে ঐক্য ন্যাপ আয়োজিত মানববন্ধনে সভাপতির ভাষণে তিনি এ সব কথা বলেন। পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘বিদেশী হত্যায় যারাই জড়িত থাকুক তাদের বিচারের আওতায় এনে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে। আর দেশে জঙ্গি দমনে উচ্চ ক্ষমতাসম্পন্ন সেল গঠন করতে হবে।’ তিনি বলেন, ‘এই ধরনের খুনের ঘটনা যাতে আর ঘটতে না পারে সেজন্য সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। রাষ্ট্রের প্রধান কাজ নাগরিকদের নিরাপত্তা দেওয়া। আর নিরাপত্তা খাতেই সবচেয়ে বেশি ব্যয় করা হয়। তাহলে আমরা আমাদের নিরাপত্তা পাবো না কেন?’ মানববন্ধনে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক, সভাপতিমন্ডলীর সদস্য সুকুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ভূঁইয়া, নারী নেত্রী অলিজা হাসান, নাসির উদ্দিন বাদল, ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..