× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

এবার কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের ১০৬১ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম দুখু মিয়া (২৮)। তিনি রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে। পেশায় তিনি ছিলেন একজন গরু ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে গয়টাপাড়া সীমান্তের ১০৬১ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে গরু আনতে যান দুখু মিয়া। এ সময় ভারতের ঝালই ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে দুখু মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএসএফের কাছে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..