× Banner
সর্বশেষ
সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সিলেট মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, তথ্য গোপন ও আর্থিক দুর্নীতির অভিযোগ হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

কদমতলীতে শিশুহত্যা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার:  আবদুল্লাহ নামে সাত বছরের এক শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় রাজধানীর কদমতলীতে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার রাতে শিশুটির বাবা মোস্তফা বাদী হয়ে কদমতলী থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় গতকাল রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার দুপুরে কদমতলীর উজালা ম্যাচ কারখানার সামনে ওই শিশুকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে সে মারা যায়।

আবদুল্লাহর স্বজনরা জানান, দুপুর আড়াইটার দিকে উজালা ম্যাচ কারখানার সামনে তাকে আহত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার মুখমণ্ডল ও মাথার বাঁ পাশে থেঁতলানো ছিল। তার শরীরে আঘাতের চিহ্নও ছিল।

আবদুল্লাহর মা আয়েশা বেগম জানান, সকাল থেকে আবদুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করে দুপুরে তাকে উজালা ম্যাচ ফ্যাক্টরির সামনে পাওয়া যায়।

আবদুল্লাহর মা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে থালা-বাসন ধোয়ার কাজ করেন। বাবা গোলাম মোস্তফা স্থানীয় একটি বিদ্যুৎ অফিসে মেকানিক হিসেবে কর্মরত। তারা শ্যামপুরের আলীবহরে আওয়ামী লীগ নেতা সাব্বিরের বাড়িতে ভাড়া থাকেন। তাদের বাড়ি বরিশালের সদরের আন্দারমানিক গ্রামে।


এ ক্যটাগরির আরো খবর..