× Banner
সর্বশেষ
জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস

মেহেরপুরের বুড়িপোতায় ১০ টাকা কেজি দরে চাউল বিক্রির উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা খাদ্য বিভাগের উদ্যোগে খাদ্য বান্ধব কর্মসুচির আওতায় কার্ডের মাধ্যমে সরকার নির্ধারিত খাদ্য শস্য বিতরণ কার্যক্রম ১০ টাকা কেজি মূল্যের চাউল বিক্রির উদ্বোধন করা হয়েছে।

গতকাল দুপুরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

মেহেরপুর জেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুল মান্নাফ কবীর, জেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্‌জামান।

বক্তব্য রাখেন ইউপি সচিব সানোয়ার হোসেন সানু, ইউপি সদস্য সানোয়ার হোসেন প্রমুখ। বুড়িপোতা ইউনিয়নে মোট ৩০৭ জনকে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে ৫ মাস চাউল দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি একে আজাদ সাগর, ইউপি সদস্য শরিফ উদ্দিন, ডিলার শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 


এ ক্যটাগরির আরো খবর..