× Banner
সর্বশেষ
আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব

গ্রেপ্তার প্রত্যুষার প্রেমিক রাহুল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: প্রত্যুষা ব্যানার্জির প্রেমিক রাহুল রাজ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাতাল অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের সান্তাক্রুজ ওয়েস্টে। সান্তাক্রুজ ডিভিশনের ট্রাফিক পুলিশ হঠাৎ রাহুলের গাড়ি থামায়। পুলিশ কনস্টেবল সন্দেহ করেন তিনি গাড়ি চালানোর জন্য যথেষ্ট সুস্থ নন। তারপর তাকে থানায় নিয়ে যায় পুলিশ।

এ সময় রাহুলের সঙ্গে ছিলেন রাহুলের সাবেক প্রেমিকা সলোনি শর্মা। সলোনি তখন পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ তার গাড়িটিও বাজেয়াপ্ত করেছে। এ ছাড়াও গাড়ির লাইসেন্স সঙ্গে না রাখার অভিযোগও আরোপ করেছে থানা পুলিশ। তার সমস্ত ডকুমেন্টস স্থানীয় থানায় পাঠানো হয়েছে। তাকে যে ফাইন চার্জ করা হয়েছে, তা দেওয়ার পরই রাহুলকে ছাড়া হবে বলেও এই প্রতিবেদনে জানানো হয়েছে।

রাহুল একজন নাট্যকার। এ পর্যন্ত তিনি প্রায় ৫০টি পথনাটিকা লিখেছেন। টিভি সিরিয়ালেও দেখা গেছে রাহুলকে। ‘বালিকা বধূ’ খ্যাত টিভি অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি। গত ১ এপ্রিল নিজ বাসার ফ্যানের সঙ্গে ফাঁস ঝুলিয়ে আত্মহত্যা করেন।  প্রত্যুষার প্রেমিক ছিলেন রাহুল। যার কারণে প্রত্যুষার আত্মহত্যার মামলায় নাম জড়িয়েছিল রাহুলের। কিছুদিন আগে এক মডেলকে বিরক্ত করার অভিযোগও উঠেছিল রাহুলের বিরুদ্ধে।


এ ক্যটাগরির আরো খবর..