× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

নিউ ইয়র্কের বোমাবাজ গ্রেফতার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের বিস্ফোরণে মূল সন্দেহভাজন আফগান বংশোদ্ভূত যুবকটিকে গোলাগুলির পর গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র পুলিশ। আহমাদ খান রাহামিকে নামে ওই ব্যক্তিকে সোমবার নিউ জার্সি থেকে ধরা হয় বলে রয়টার্স জানিয়েছে।

নিউ জার্সির এলিজাবেথ শহরের মেয়র ক্রিস বোলওয়েজের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, নিউ ইয়র্ক থেকে প্রায় ২০ মাইল দূরে লিনডেনে পুলিশ কর্মকর্তাদের সাথে গোলাগুলির পর রাহামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। গোলাগুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

গত শনিবার ম্যানহাটনের চেলসি এলাকায় বিস্ফোরণসহ নিউ ইয়র্ক ও নিউ জার্সির বেশ কয়েকটি বোমা হামলার ঘটনায় জড়িত থাকতে পারেন সন্দেহে ২৮ বছর বয়সী এই যুবকের ছবি প্রকাশ করেছিল কর্তৃপক্ষ। দুই তদন্ত কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বলছে, নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বোমা হামলার পরিকল্পনায় আরো অনেকেই জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

চেলসি এলাকায় শনিবারের বিস্ফোরণটি ঘটানো হয়েছে স্পি­ন্টার ভর্তি প্রেশার কুকার বোমার মাধ্যমে। ওই বিস্ফোরণের কিছুণ পর কয়েক ব্লক দূরে একই ধরনের আরেকটি বোমা পাওয়া যায়। ২০১৩ সালে বোস্টন ম্যারাথনে এ ধরনের বোমা ব্যবহার করেই হামলা চালানো হয়েছিল।

আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিশেষভাবে তৈরি দু’টি বোমাতেই ফিপ মোবাইল ফোন ও ক্রিসমাস লাইট ব্যবহার করে বিস্ফোরণ ঘটানোর নকশা করা হয়েছিল।


এ ক্যটাগরির আরো খবর..