× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

মেহেরপুরে বন্ধন থিয়েটারের আয়োজনে লালন সঙ্গীত সন্ধা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুরে বন্ধন থিয়েটারের আয়োজনে সংস্কৃতির আগ্রযাত্রার ধারাকে ধরে রাখতে বাউল শিল্পীদের পরিবেশনায় লালন সঙ্গীত সন্ধা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সন্ধা রাতে জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে অনুষ্ঠিত লালন সঙ্গীত অনুষ্ঠন শুরু হওয়ার আগে  লালনের জীবন ও দর্শন নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বন্ধন থিয়েটারের সভাপতি মোমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নূরুল আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের প্রমুখ। আলোচনা সভা শেষে এম. সাইদুর রহমানের পরিচালনায় এবং মেহেরপুর থিয়েটারের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় শুরু হয় জমজমাট লালন সঙ্গীত সন্ধা।

সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী আফছার শাহ, নফেল শাহ, রাশেদ কুরাইশি, আব্দুল্লাহ আল মামুন রাসেল, মোমিনুল ইসলাম, আশাদুজ্জামান লাল্টু, তীর্থ শাহ, হারুন অর রশিদ, ফৌজিয়া আফরোজ তুলি, আশাদুল ইসলাম, রিয়া আযম, সোনিয়া রহমান প্রমুখ। মনমুগ্ধকর লালন সঙ্গীত সন্ধ্যায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লাভলী ইয়াসমীন, মেহেরপুর থিয়েটারের সভাপতি হাসানুজ্জামান মালেক, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ লালন সঙ্গীত সন্ধ্যা উপভোগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..