× Banner
সর্বশেষ
আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে – প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের মানুষ নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে – পার্বত্য মন্ত্রী প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব

ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন

admin
হালনাগাদ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঠাকুরগাঁও সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। ফিরোজ আহমেদ পাপ্পুকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এ উপলক্ষে শনিবার সকালে শহরের আশ্রমপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা প্রচার কমান্ডার মন্টু দাস, উপজেলা কমান্ডার সুবোধ চন্দ্র রায়, ডেপুটি কমান্ডার স্যামুয়েল ডেভিট, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক ফিরোজ আহমেদ পাপ্পু প্রমুখ।

আলোচনা সভা শেষে ফিরোজ আহমেদ পাপ্পুকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন; যুগ্ম আহ্বায়ক- জামিল ইসলাম, নাহিদ রহমান আকাশ, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, কার্যকরি সদস্য- সাদ্দাম হোসেন, কামরুল হাসান, মিঠুন রায়, নীল ডেভিট, আজিজার রহমান, আবু সাঈদ, আনোয়ার সাদাত।

এরপূর্বে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড কার্যালয়ে এসে শেষ হয়।


এ ক্যটাগরির আরো খবর..