× Banner
সর্বশেষ
হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন একটি দল – এমপি খোকন তালুকদার  জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা

ভারত থেকে আরো বিদ্যুৎ কিনবে বাংলাদেশ

admin
হালনাগাদ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ বিদ্যুৎ পরিষেবায় বাংলাদেশকে ভারত সাধ্যমতো সহযোগিতা করবে বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে গতকাল শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শোভনদেব চট্টোপাধ্যায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা শুনেছি ওরা (বাংলাদেশ সরকার) আরো বেশি বিদ্যুৎ কিনবে। আমাদের ভারতবর্ষ থেকে কিনবে। তাতে আমরা (পশ্চিমবঙ্গ) মেজর কন্ট্রিবিউটর (প্রধান সরবরাহকারী) হতে পারি।’

বাংলাদেশকে বিদ্যুৎ খাতে সহযোগিতা করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্নভাবে পুরস্কৃত হচ্ছি। আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট এর আগেও পুরস্কৃত হয়েছে। আমাদের যে এক্সপার্টাইজ আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, প্রয়োজন মতো মিনিস্টার (মুখ্যমন্ত্রী) যেভাবে চাইবেন আমরা দিতে পারব। হেল্প করতে পারব।’

শোভনদেব বলেন, ‘আমরা অলরেডি ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দিচ্ছি। আমরা শুনেছি ওরা আরো বেশি বিদ্যুৎ কিনবে। আমাদের ভারতবর্ষ থেকে কিনবে। তাতে আমরা (পশ্চিমবঙ্গ) মেজর কন্ট্রিবিউটর (প্রধান সরবরাহকারী) হতে পারি।’ তিনি আরো বলেন, ‘বাধ্যবাধকতা মেনে নিয়ে যতটুকু সহযোগিতা করা যায় সবটুকু করব। বাংলাদেশ আমাদের পাশের দেশ। সেখানের মানুষের যাতে সুবিধা হয়…।’

বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে দুই দেশের আইন কানুন এবং আন্তর্জাতিক নীতি মানা হবে বলে জানান পশ্চিবঙ্গের বিদ্যুৎমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..