× Banner
সর্বশেষ
চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে – আজ ৯ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক 

নির্বাচনের দাবি জানালেন বিএনপি মহাসচিব

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

ঠাকুরগাও প্রতিনিধিঃ যে সরকার আছে তারা নির্বাচিত সরকার নয়। সুতরাং অবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে, সুষ্ঠু নির্বাচন কমিশনের মাধ্যমে অবাধ নির্বাচন হওয়া দরকার।’  তাই দেশে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার দুপুরে পাঁচদিনের সফর শেষে নিজ জেলা ঠাকুরগাঁও ছাড়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রশ্ন শুধু নির্বাচনের নয়, দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার। এখন দেশে কোনো গণতন্ত্র নেই। এই সরকার একটা একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ওপরে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার চেতনা রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। পঞ্চদশ সংশোধনীর পর থেকে গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। এরই মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি একটি প্রহসনের নির্বাচন হয়ে গেছে। তার পর থেকে গণতন্ত্র আস্তে আস্তে বিদায় নিয়েছে। আমাদের এই সংগ্রাম গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য। সেই সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম। সেখানে আমরা সাড়া পেয়েছি, ৫ জানুয়ারির নির্বাচন সব রাজনৈতিক দল বয়কট করেছে।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, যেসব রাজনৈতিক দল গণতন্ত্রে বিশ্বাস করে, তারা অবশ্যই একমত হয়ে বর্তমানে যে স্বৈরাচারী শাসক বাংলাদেশের ওপর চেপে বসেছে তা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ আন্দোলন করবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’


এ ক্যটাগরির আরো খবর..