× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ঈদ-পুনঃ মিলনী অনুষ্ঠান

admin
হালনাগাদ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে নেতা কর্মীদের নিয়ে এক ঈদ-পুনঃ মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় ঢাকা খুলনা মহা সড়কের পাশে আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের  অফিসের সামনে গোল টেবিলের মতো বসিয়ে সকল নেতা কর্মীদের নিয়ে আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি বীর মুক্তি যোদ্ধা আঃ সালাম মন্ডলের সভাপতিত্ত্বে এক ঈদ-পুনঃ মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্যদেন ঢাকা কেন্দ্রীয় যুব লীগের সহ সম্পাদক ও আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান মোঃ ফকরুদ্দিন মিয়া (কালু), ঢাকার সাবেক ছাত্রলীগ নেতা ও আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান মোঃ আশরাফুল ইসলাম (জিহাদ), আরো উপস্থিত থেকে বক্তব্যদেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান (বাবু) আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্নঃ সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু) সহ  অন্যান্য নেত্রী বৃন্দ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ রউফ মৃধা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়পাড়া  ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ রুহুল আমিন মোল্যা সহ সকল ওয়ার্ডের নেতাকর্মী, সদস্য, আড়পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবিদ হোসেন মোল্যা সহ বীর মুক্তিযোদ্ধা মোঃ মকলেচুর রহমান ও কামারখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা আঃ সালাম মন্ডল এবং অন্যান্য মুক্তিযোদ্ধা গণ প্রমুখ। সবশেষে আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল দলের কাঠামোগত দিক, ইউনিয়নে সন্ত্রাস ও জঙ্গিবাদ র্নিমূল সহ দলের সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে চা-চক্রকরে সকলের সাথে কুশল বিনিময় করে অনুষ্ঠান শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..