স্টাফ রিপোর্টার: সভাপতির কর্তৃত্ব নিতে ঢাকার ধামরাইয়ের কালামপুর যুবক সমিতির সভাপতি রবিউল করিমকে একটি মহল দফায় দফায় ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
গতকাল দুপুরে রবিউল করিম কালামপুর বাজার বণিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, দীর্ঘ আট বছর ধরে তিনি কালামপুর যুবক সমিতির সভাপতি হিসেবে আসেন। একটি মহল সমিতির সভাপতির কর্তৃত্ব দিতে চায়। কোনভাবেই ক্ষমতা দিতে না পেরে এখন তারা আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে এবং মিথ্যা রটনা রটাচ্ছে। যে কোন সময় তার ওপর হামলার আশঙ্কায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন। নিরাপত্তা চেয়ে ধামরাই থানায় একটি সাধারন ডায়েরিও করেছেন ।