× Banner
সর্বশেষ
জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস

সৌদি আরবের সাথে মিল রেখে মাদারীপুরে ৩০ গ্রামে ঈদ উদযাপন

admin
হালনাগাদ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর: মাদারীপুর জেলায় ৩০টি গ্রামের হযরত সুরেশ্বরী (রা.) অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে সোমবার ঈদুল- আযহা উদযাপন করছেন।

জেলার বেশ কয়েকটি স্থানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হলেও প্রধান ও বড় জামায়াত অনুষ্ঠিত হয় সদর উপজেলার তাল্লুক গ্রামে। এ জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।

সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের ৬৯টি দেশে চাঁদ দেখা যাওয়ায় সোমবার ওই সব দেশে ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। তাই সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দায়রা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রা.) এর অনুসারী মাদারীপুরের ধর্মপ্রাণ মুসলমান ঈদুল আযহা উদযাপন করছেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, মাদারীপুরের চারটি উপজেলার ৩০টি গ্রামের অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদ-উল-আযহা উদযাপন করেছেন।

সুরেশ্বরী (রা.) অনুসারীরা জানায়, সুরেশ্বর দারগা শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রা.) এর অনুসারীরা ১৪৪ বৎসর আগে থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পশু কোরবানী এবং ঈদ-উল আযহা পালন করে আসছেন।


এ ক্যটাগরির আরো খবর..