× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

গোলাপগঞ্জে শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে প্রধান শিক্ষক আটক

admin
হালনাগাদ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। ঘটনার ২০দিন পর পরিচালনা কমিটির সহ- সভাপতি বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ চৌমুহনী এলাকা থেকে তাকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। আটক ভাদেশ্বর মাইজভাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার সেনাপতির বিরুদ্ধে অভিযোগ গত ২০ আগস্ট একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে তার দ্বারা বলৎকারের শিকার হয়েছে।
বিদ্যালয়ের দারোয়ান কর্তৃক শিক্ষার্থীকে বলৎকারের এ দৃশ্যটি ভিডিও চিত্র ধারণ করে ইন্টারনেটের মাধ্যমে ছেড়ে দেওয়া হলে তা এলাকার সকলের হাতে হাতে ছড়িয়ে পড়ে। প্রাথমিক অবস্থায় উপজেলা শিক্ষা অফিসার বরাবর গত ২৭ আগস্ট পরিচালনা কমিটির সহ- সভাপতি ও অভিভাবকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করলেও তার বিরুদ্ধে ফৌজদারী আইনগত কোন ব্যবস্থা না নিয়ে কেবল বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করে তাকে কোম্পানীগঞ্জ উপজেলায় বদলি করা করে দেওয়া হয়। এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়।
ভিকটিম বা তার পরিবার এ ব্যাপারে মামলা দায়েরে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত শুক্রবার বিদ্যালয় পরিচালনা কমিটির সহ- সভাপতি মো. তাহের উদ্দিন গোলাপগঞ্জ মডেল থানায় আটক রনজিত সেনাপতি ও একই বিদ্যালয়ের দারোয়ান সাবুল আহমদ (২৫) এর বিরুদ্ধে (ধারা-৩৭৭ দ.বি.তৎ সহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২) একটি মামলা দায়ের করেন। আটক প্রধান শিক্ষক রনজিত সেনাপতিকে (৪৮) আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।


এ ক্যটাগরির আরো খবর..