গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীর রেলগেট এলাকায় সিগারেট সামগ্রী তৈরির একটি কারখানায় বয়লার বিস্ফোরণ হয়েছে। এতে নারীসহ তের জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
আজ শনিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, রাতের শিফটে কাজ করার সময় ট্যামাকো নামের কারখানায় বয়লার বিস্ফোরিত হয়। এতে সৃষ্ট আগুনে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আরো কয়েকজন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হয়।
ওসি আরো জানান, আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
আমাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সংবাদদাতা জানান, টঙ্গীতে বয়লার বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনকে হাসপাতালটিতে আনা হয়েছে। এদের মধ্যে এক নারীকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা।