× Banner
সর্বশেষ
সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ উন্নয়নকাজে অনিয়ম করলে ঠিকাদারকে কালোতালিকাভুক্ত করা হবে – গৃহায়ণ প্রতিমন্ত্রী সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ৫১২ দেশে হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮ বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী

অ্যাক্সন ৭ মিনি

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চীনা প্রতিষ্ঠান জেডটিই উন্মুক্ত করেছিল তাদের নতুন ফ্ল্যাগশিপ অ্যাক্সন ৭ মাত্র কয়েকদিন আগে। স্বল্পমূল্যে দারুণ কিছু ফিচার ছিল সেই ফ্ল্যাগশিপে। এবার অ্যাক্সন ৭-এর একটি খুদে সংস্করণ এনেছে জেডটিই, জানা গেল ম্যাশেবলের খবরে।

গত সপ্তাহে বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০১৬ প্রযুক্তি সম্মেলনে জেডটিই উন্মোচন করে তাদের নতুন স্মার্টফোনটি। অ্যাক্সন ৭ মিনি নামে এই স্মার্টফোনে স্বাভাবিকভাবেই অ্যাক্সন ৭-এর চেয়ে স্পেসিফিকেশন একটু খাটো। তবে দামের দিক থেকে অ্যাক্সন ৭ মিনি বেশ সস্তা।

৫ দশমিক ২ ইঞ্চির ফুল এইচডি পর্দা থাকছে জেডটিই অ্যাক্সন ৭ মিনিতে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬১৭ অক্টাকোর প্রসেসরে চালিত স্মার্টফোনে রয়েছে ৩ জিবি র‍্যাম। স্টোরেজ থাকছে ৩২ জিবি। ১৬ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সঙ্গে থাকবে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ২৭০৫ এমএএইচ ক্ষমতার ব্যাটারিচালিত করবে জেডটিই অ্যাক্সন ৭ মিনিকে। যদিও স্পেসিফিকশনের দিক থেকে জেডটিই অ্যাক্সন ৭-এর চেয়ে বেশ পিছিয়ে এই সংস্করণ, তবে পারফরম্যান্সের দিক থেকে খারাপ বলা যাচ্ছে না স্মার্টফোনটিকে।

পূর্ববর্তী ফ্ল্যাগশিপের সবচেয়ে বড় একটি ফিচার ছিল তার অডিও কোয়ালিটি। সেদিক থেকে মিনিও মন্দ নয়। স্মার্টফোনের সামনে থাকছে ডুয়েল ডলবি অ্যাটমস স্পিকার। এর ফলে সাধারণ স্মার্টফোনের চেয়ে সব দিক থেকেই বেশ ভালো মানের অডিও সুবিধা দেবে জেডটিই অ্যাক্সন ৭ মিনি।

অন্যদিকে ডিজাইনের দিক থেকে অ্যাক্সন ৭-কে অনুসরণ করেছে মিনি। আকারে কিছুটা ছোট হলেও এখানে থাকছে ২ দশমিক ৫ডি গ্লাস বা বাঁকানো পর্দা।

সেপ্টেম্বর ৭ থেকে ইউরোপ ও এশিয়ার কিছু দেশে পাওয়া যাচ্ছে জেডটিই অ্যাক্সন ৭ মিনি। দাম রাখা হয়েছে ৩৩৩ মার্কিন ডলার।


এ ক্যটাগরির আরো খবর..