× Banner
সর্বশেষ
ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি

শিগগিরই সিভিল কোর্ট অ্যাক্ট পরিবর্তন করবে সরকার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

বিশেষে প্রতিবেদকঃ আর্থিক অধিক্ষেত্র বাড়িয়ে শিগগিরই সিভিল কোর্ট অ্যাক্ট পরিবর্তন করবে সরকার, জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটে আয়োজিত এক আলোচনায় এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মামলার ক্ষেত্রে বিচার প্রার্থীদের সুযোগ সুবিধা বাড়াতে বিচারকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিজ্ঞতা বিদেশিরাও কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন, “ইতোমধ্যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন মানে পৌঁছেছে যে, আন্তর্জাতিক অঙ্গনেও এর প্রশংসা হচ্ছে। যার স্বীকৃতিও দেশে-বিদেশে মিলছে।” তিনি বলেন, “আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিজ্ঞতাও বিভিন্ন দেশ কাজে লাগাতে চায়।” নির্বাহী বিভাগের মত বিচার বিভাগেও ‘ডিজিটালাইজেশন’ এর সুযোগ কাজে লাগানো চেষ্টা চলছে বলে জানান আইনমন্ত্রী।

জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আট দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, বিচারকদের ওপর বিপুল সংখ্যক মামলার চাপ থাকার বিষয়ে সরকার অবগত। “এই জন্য আমরা কিছু পুরনো আইন সংশোধন করছি, বিচারকের সংখ্যা বৃদ্ধি করছি। অবকাঠামো উন্নয়নও করছি। “যেখানে যেখানে ভবন নির্মাণে অনুমোদন ছিল, সেখানে আসবাবপত্রের কথা উল্লেখ ছিল না। আমি আলাদা অনুমোদন নিয়ে সব জায়গায়ই আসবাবপত্রের ব্যবস্থা করেছি।” কর্মশালায় অংশ নেওয়া বিচারকদের উদ্দেশে আনিসুল বলেন, “আপনারা জেলা পর্যায়ে বিচার ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছেন। আমরা চাই, মানসম্মত বিচার।”

বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক বিচারপতি মূসা খালেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বক্তব্য দেন।


এ ক্যটাগরির আরো খবর..