× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নিজেকে বলিউডের উপযুক্ত মনে করি না- সানি লিওন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: সানি লিওনের বলিউডে অভিষেক হয় ২০১২ সালে জিসমটু সিনেমার মাধ্যমে  । এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তবে এ অভিনেত্রী মনে করেন, এখনো বলিউডের উপযুক্ত হয়ে উঠতে পারেননি তিনি।

 

নিজেকে এখনো বলিউডের বাইরের একজন মনে করেন কিনা এমন প্রশ্নের উত্তরে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই, কিন্তু যারা নতুন সবাই এমনই মনে করে। আমি এখনো নিজেকে বলিউডের উপযুক্ত মনে করি না।’

 

জিসমটু, এক পেহলি লীলা সিনেমায় মোটামুটি সফলতা পেলেও কুচ কুচ লোচা হ্যায়, ওয়ান নাইট স্ট্যান্ড সিনেমায় পুরোপুরি ব্যর্থ তিনি। ব্যর্থতা তাকে ভাবায় কি? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, আর এটি যদি না হয় তাহলে নিজেকে মানুষ বলব না। কিন্তু এ বিষয়ে আমার একটি কৌশল রয়েছে। সব সময় খারাপের মধ্যে ভালো কিছু খুঁজে বের করার চেষ্টা করি।’

 

রইস সিনেমায় শাহরুখের সঙ্গে ‘লায়লা ও লায়লা’ শিরোনামের একটি আইটেম গানে দেখা যাবে রাগিনি এমএমএসটু খ্যাত এ অভিনেত্রীকে। পরবর্তীতে সালমান এবং আমির খানের সঙ্গে অভিনয় করার আশা ব্যক্ত করেছেন এ অভিনেত্রী।

 

সানি এখন ব্যস্ত তেরা ইন্তেজার সিনেমার শুটিং নিয়ে। সিনেমাটিতে সানির বিপরীতে অভিনয় করছেন আরবাজ খান। আগামীতে  টিনা অ্যান্ড লোলো শিরোনামের একটি সিনেমাতেও দেখা যাবে সানিকে।


এ ক্যটাগরির আরো খবর..