× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

রাধিকার সিনেমা পর্নোগ্রাফি হিসেবে বিক্রি হচ্ছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের পার্চড সিনেমার একটি অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও কয়েকদিন আগে ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। এবার পর্নোগ্রাফি হিসেবে বিক্রি হচ্ছে সিনেমাটির ডিভিডি।

ফোবিয়া, বাদলাপুর, মাঝিদ্য মাউন্টেন ম্যান এবং স্বল্পদৈর্ঘ্য অহল্যা সিনেমায় অনবদ্য অভিনয় গুণে দর্শকের মন জয় করেছেন রাধিকা আপ্তে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পার্চড সিনেমার ভালো মানের আনসেন্সরড ডিভিডি ৯০ রুপি দিয়ে বিক্রি হচ্ছে। আর তা বিক্রি করা হচ্ছে পর্নোগ্রাফি ডিভিডি হিসেবে।

অবশ্যে এর আগে নগ্ন ভিডিও প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাধিকা বলেছিলেন, ‘অভিনেত্রী হিসেবে আমি নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে আবিষ্কার করতে চাই। বিভিন্ন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে আমি সেই সুযোগও পাচ্ছি। আর পার্চড’র কোনো দৃশ্য তো ফাঁস হয়নি। বরং সিনেমাটি বিদেশে মুক্তি পেয়েছে। আর নেতিবাচক মন্তব্যের ভয় আমি পাই না। চুপ করে থাকলে তো লোকে নেতিবাচক কথাই বলবে। আমি যা বিশ্বাস করি তাই করেছি। ডাবল স্ট্যান্ডার্ড হতে পারব না।’

পার্চড সিনেমায় রাধিকার সহ-অভিনেতা আদিল হোসেন বিষয়টি নিয়ে বলেছিলেন, ‘আপনারা শুধু যৌনদৃশ্যই ফাঁস করলেন কিন্তু সিনেমার অন্য সুন্দর দৃশ্য ফাঁস করলেন না। এতে বোঝা যায় আমাদের সমাজের মানুষ যৌনতায় কতটা আচ্ছন্ন।’

তিনি আরো বলেছিলেন, “ভিডিওটির সবচেয়ে মজার বিষয় এর শিরোনাম। এটির নাম দেওয়া হয়েছে ‘রাধিকা আপ্তে সেক্স সিন’ কিন্তু ‘আদিল হুসাইন সেক্স সিন’ দেওয়া হয়নি। এর মানে যখন একজন পুরুষ কাজটি করে তখন এটি কোনো ঘটনা নয় আর নারী করলেই তা ঘটনা। তখন তা হয়ে যায় যৌন দৃশ্য। এটাই প্রমাণ করে আমরা কি ধরনের পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি। কিন্তু পশ্চিমা দেশগুলোতে সিনেমায় এ ধরনের দৃশ্য স্বাভাবিকভাবে দেখানো হয়।”

অজয় দেবগনের প্রযোজনা সংস্থার ব্যানারে পার্চড সিনেমাটি পরিচালনা করেছেন লীনা যাদব। গত ১৭ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে সিনেমাটি। আগামী ২৩ সেপ্টেম্বর ভারতে মুক্তি পাচ্ছে পার্চড


এ ক্যটাগরির আরো খবর..