× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজধানীর ধানমন্ডি এলাকায়। একজন আহত হয়েছেন এবং একজনকে আটক করা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টার দিকে পল্টন মোড়ে ছিনতাইকারীদের গাড়িকে ধাওয়া করে পুলিশ। ধানমন্ডির ৩ নম্বর সড়কের মাথায় তাদের গাড়িটি আটক করা হয়। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে একজন গুরুতর আহত হন। পুলিশের গুলিতে আহত হন আরেকজন। অপর একজনকে আটক করা হয়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল ৭টার দিকে একজনের মৃত্যু হয়। লাশ ঢামেক মর্গে রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আহত ছিনতাইকারী পুলিশের নজরে রয়েছে।

এসআই মমিনুল হক জানান, ছিনতাইকারীদের প্রাইভেট কারে চারটি মোবাইল ফোন, কয়েকটি ব্যাগ, ছুরি ও চাপাতি পাওয়া গেছে।


এ ক্যটাগরির আরো খবর..