× Banner
সর্বশেষ
জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস

‘ভয়ে ছিলাম চুম্বন দৃশ্যের সময়’

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: কৃতি খারবান্দা। ইতিমধ্যে অনেক চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘রাজ রিবুট’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। কিন্তু চুম্বন দৃশ্যে অভিনয় করাটা খুব কষ্টের বলে জানিয়েছেন কৃতি। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃতি বলেন, ‘ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে মোটেই স্বাচ্ছন্দ্যবোধ করি না। রাজ রিবুট সিনেমায় ইমরান হাশমিকে প্রথম চুম্বন করি। চুম্বন দৃশ্যের সময় রীতিমতো ভয়ে ছিলাম। শুধু মনে হচ্ছিল কীভাবে এই দৃশ্যের শুট করব।’

এ সময় তিনি আরো বলেন, ‘রাজ রিবুট সিনেমায় অভিনয়ের কথা জানতে পেরে প্রথমে বেশ খুশি হয়েছিলাম। কারণ দক্ষিণী সিনেমায় যেসব চরিত্রে অভিনয় করেছি রাজ রিবুট সিনেমায় আমার চরিত্রটি একেবারেই আলাদা। তবে একজন অপরিচিত মানুষের সঙ্গে চুম্বন দৃশ্য করাটা কঠিন ছিল।’

অন্যদিকে, বলিউডের সিরিয়াল কিসার হিসেবে পরিচিত ইমরান হাশমি। কিন্তু ইমরানের ওই ইমেজ নিয়ে খুব একটা মাথাব্যথা ছিল না কৃতির। তিনি জানিয়েছেন, সিরিয়াল কিসার ইমেজের জন্য ইমরানকে একেবারেই আলাদা বলে মনে হয়নি তার। তিনি মনে করেন- বলিউডে চুম্বনের ট্রেন্ড তৈরি করেছিলেন ইমরান। এখন বলিউডের প্রায় সব সিনেমাতেই চুম্বন দৃশ্য দেখা যায়।

রাজ রিবুট সিনেমার আগে কখনো অনস্ক্রিনে চুমু খাননি কৃতি। কিন্তু প্রথমবার এ রকম দৃশ্য করার পর কৃতি ঠিক করেছেন এরপর থেকে আর কখনো কোনো সীমানা ঠিক করবেন না। যার জন্য নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হয়।


এ ক্যটাগরির আরো খবর..